জানা নিউজ

গ্যাসের সরবরাহ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে।

ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ে প্রধানমন্ত্রীর আশ্বাসের পর গ্যাসের সরবরাহ উল্লেখ্যযোগ্য হারে বেড়েছে। দীর্ঘদিনের ভোগান্তি শেষে শিল্পের পাশাপাশি সিএনজি ফিলিং স্টেশন ও বাসাবাড়িতে গ্যাসের চাপ বেড়েছে। বুধবার রাত থেকেই চাপ বাড়তে শুরু করায় নগরবাসীর দৈনন্দিন জীবনেও ফিরতে শুরু করেছে স্বাভাবিকতার ছন্দ।
রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে পরিবর্তনটি সবচেয়ে স্পষ্ট। কয়েকদিন আগেও যেখানে গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা যানবাহন লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, আজ সেখানে নেই দীর্ঘ সারি। স্টেশনে ঢোকার পর অপেক্ষার সময়ও কমেছে উল্লেখযোগ্যভাবে।
বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ কর্পোরেশন (পেট্রোবাংলা) সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদন অব্যাহত রাখার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) সরবরাহ করা হচ্ছে। এর ফলে বিদ্যুৎ উৎপাদন, শিল্প-কারখানা, বাসাবাড়ি ও সিএনজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বৃদ্ধি পেয়েছে।
রাজধানীর মানিকনগরের বেস্ট ইস্টার্ণ সিএনজি ফিলিং স্টেশন, বকশীবাজারের সোনারবাংলা সিএনজি ফিলিং স্টেশন এবং গাবতলীর যমুনা সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশন ঘুরেও একই চিত্র দেখা গেছে।
সংশ্লিষ্টরা জানান, গতকাল রাত থেকে সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের চাপ বাড়তে শুরু করেছে। আজ তা আরো বেড়েছে। ফলে, যানবাহনগুলোতে চাহিদা মতো গ্যাস দেওয়া হচ্ছে