সাক্ষাৎকালে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষাবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, আইএমওর জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বিজিএমএফের চেয়ারপারসন অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও সদস্য মো. আব্দুল হাকিম খান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশ নেওয়া পদকজয়ী শিক্ষার্থীরা হলেন-ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী (আইএমও ও ইজিএমও ব্রোঞ্জ পদকজয়ী) মনামী জামান, চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী (আইএমও রৌপ্য পদকজয়ী) মো. রায়হান সিদ্দিকী, ঢাকা ইমপিরিয়াল কলেজের শিক্ষার্থী (আইএমও ব্রোঞ্জ পদকজয়ী) জাওয়াদ হামীম চৌধুরী, ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী (আইএমও ব্রোঞ্জ পদকজয়ী) মোহাম্মদ মারজুক রহমান, আনন্দ মোহন কলেজের শিক্ষার্থী (আইএমও ব্রোঞ্জ পদকজয়ী) তাহসিন খান, রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী (আইএমও ব্রোঞ্জ পদকজয়ী) এম. জামিউল হোসেন এবং একই প্রতিষ্ঠানের শিক্ষার্থী (ইজিএমও ব্রোঞ্জ পদকজয়ী) সাজি সেহনাই।