মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দড়াটানা ভৈরব চত্বরে গিয়ে শেষ হয়।
দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা, ন্যায়বিচার নিশ্চিত করা, খুনিদের বিচার সম্পন্ন করা এবং রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি শুরু হয়েছে, সেই পথেই অবিচলভাবে এগিয়ে যেতে হবে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দীর্ঘ দেড় যুগ ধরে তারা গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে সেই আন্দোলন চূড়ান্ত গতি পায়। রক্তস্নাত পথ পেরিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে।
তিনি বলেন, ১২ ফেব্রুয়ারির নিরপেক্ষ নির্বাচনে জনগণ ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করেছে। জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী সমাজের সব স্তরে সুশাসন নিশ্চিত করতে কাজ করছেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে দেশে উত্তপ্ত পরিস্থিতি ও অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। ঐক্যবদ্ধভাবে যেভাবে ফ্যাসিবাদের পতন নিশ্চিত করা হয়েছিল, একইভাবে তাদের পুনরুত্থানের অপচেষ্টাও রুখে দেওয়া হবে।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী রবিউল ইসলাম, জেলা বিএনপি নেতা অ্যাডভোকেট আনিছুর রহমান মুকুল, কাজী আজম, সিরাজুল ইসলাম, নগর সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদ এবং সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু।