জানা নিউজ

কক্সবাজারে Hotel Jana The Dove এর সেলস কার্যক্রমের উদ্বোধন

কক্সবাজার প্রতিনিধি: গত ৮ আগস্ট পর্যটন নগরী কক্সবাজারের ৯৬৪ উত্তর কলাতলী (ডলফিন মোর এর সন্নিকটে)  Hotel Jana The Dove  এর সেলস কার্যক্রমের উদ্ধোধন করা হয়েছে । Alliance Builders এর ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান শুক্রবার বিকেলে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে হোটেলের শেয়ার বিক্রির কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক মো. আসাদুজ্জামান বলেন “এলায়েন্স গ্রুপের ১১০ তম প্রজেক্ট  Hotel Jana The Dove  মধ্যবিত্ত ও নিন্মমধ্যবিত্ত শ্রেনীর বিনিয়োগের জন্য এ প্রজেক্ট করা হয়েছে। পর্যটন খাতে বিনিয়োগের মাধ্যমে বার্ষিক মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। পাশাপাশি স্থানীয় পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রতিশ্রুত সময়ের মধ্যেই এর নির্মান কাজ শেষ করা হবে। ইতোপূর্বে রাজধানী ঢাকার  মিরপুর সহ বিভিন্ন লোকেশনে আমাদের প্রজেক্টগুলো নির্ধারিত সময়ের আগেই সম্পূর্ন করে হস্তান্তর করা হয়েছে। যে কারনে বিনিয়োগকারীরা আমাদের উপর আস্থাশীল। আমাদের এ প্রজেক্ট নির্ধারিত সময়ের মধ্যেই শেষ করার পরিকল্পনা রয়েছে।” তিনি উপস্থিত ব্যাক্তিবর্গসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন। সেলস এন্ড মার্কেটিং ম্যানেজার  মোঃ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডোভ হাউজিংলিঃ এর ব্যবস্থাপনা পরিচালক এ কে এম আশরাফুল আলম,এলায়েন্স গ্রুপের জেনারেল ম্যানেজার(এইচআর এডমিন ল্যান্ড ও ডেভলপমেন্ট) মুহাম্মদ হাসান ফারুক, জেনারেল ম্যানেজার (এপার্টমেন্ট) মোঃ কামরুজ্জামান। সিনিয়র প্রজেক্ট ম্যানেজার হাসিমুজ্জামান,কলাতলী সমাজ কল্যান সমিতির সভাপতি নুরুল ইসলাম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এলায়েন্স গ্রুপের সিনিয়র ম্যানেজার মোঃ ইমরান হোসেন। প্রতিষ্ঠান সূত্রে জানা যায় নির্মানাধীন হোটেলে শেয়ার মূল্য ৪ লাখ টাকা। বিনিয়োগকারীরা কিস্তির মাধ্যমে এ টাকা পরিশোধের সুযোগ পাবেন। এছাড়া প্রতি বছর লভাংশসহ হেটেলে থাকার ক্ষেত্রে বিশেষ ডিসকাউন্ট পাবেন এককালীন মূল্য পরিশোধে থাকছে বিশেষ উপহার। ৩০ শতাংশ ডাউন পেমেন্ট পরিশোধে কক্সবাজারে প্রজেক্ট ভিজিটে বিনামূল্যে  যাতায়াত ও রাতে থাকার সুবিধা।