জানা নিউজ

ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনও অক্ষত: মার্কিন গোয়েন্দা তথ্য

মার্কিন গোয়েন্দা সংস্থার সাম্প্রতিক এক মূল্যায়নের বরাত দিয়ে তিনটি সূত্র সিএনএনকে জানিয়েছে, এক মাসেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ব্যাপক বোমাবর্ষণ সত্ত্বেও ইরানের প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র লঞ্চার এখনো অক্ষত রয়েছে। এছাড়া দেশটির অস্ত্রাগারে রয়ে গেছে হাজার হাজার ড্রোন।

ইরান সম্পর্কে একটি সূত্র সিএনএনকে জানায়, ‘তাদের (ইরান) এখনো সমগ্র অঞ্চলজুড়ে চরম ধ্বংসযজ্ঞ চালানোর সক্ষমতা আছে।’

গোয়েন্দা প্রতিবেদনে এমন কিছু লঞ্চারের কথা বলা হয়েছে, যেগুলো হয়তো হামলার কারণে মাটির নিচে চাপা পড়ে আছে কিন্তু পুরোপুরি ধ্বংস হয়নি। ফলে এগুলো আপাতত ব্যবহারের অনুপযোগী হলেও সচল রয়েছে।

দুটি সূত্র জানিয়েছে, ইরানের হাজার হাজার ড্রোন এখনো বিদ্যমান, যা দেশটির ড্রোন সক্ষমতার প্রায় ৫০ শতাংশ। গোয়েন্দা তথ্য অনুযায়ী, ইরানের উপকূলীয় প্রতিরক্ষা ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি বড় অংশ অক্ষত রয়েছে। যুক্তরাষ্ট্র ইরান উপকূলে খুব একটা বিমান হামলা না চালানোয় এগুলো রক্ষা পেয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মাধ্যমে ইরান হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বড় ধরনের হুমকি তৈরি করতে পারে।

প্রেসিডেন্ট ট্রাম্প ইরান যুদ্ধে বিজয়ের দাবি করেছেন। তবে এই গোয়েন্দা তথ্য বলছে সম্পূর্ণ কথা।