ডোনাল্ড ট্রাম্প ওই ভিডিওতে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ইরানে ‘বড় সামরিক অভিযান’ শুরু করেছে।
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
ইরানের বেসামরিক বিমান চলাচল সংস্থার মুখপাত্র মজিদ আখওয়ান মেহের নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশের আকাশসীমা বন্ধ করে থাকবে।
শনিবার ইরানে প্রথমে হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে হামলা চালানোর কথা নিশ্চিত করা হয়েছে। তেহরানের বাসিন্দারা জানান, তারা বিস্ফোরণের শব্দ শুনেছেন। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তারা ইরানের রাজধানীতে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার খবর পেয়েছে।