ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেল শোধনাগার এবং অন্যান্য জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে চলতি সপ্তাহান্তেই বড় ধরনের বিমান হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত অনুমোদন দেননি, তবে আন্তর্জাতিক অর্থবাজার সোমবার (৩ আগস্ট) খোলার আগেই অভিযান শেষ করার বিষয়ে আলোচনা চলছে।
হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লিভিট বলেন, যুক্তরাষ্ট্রের জয় হবে এবং ট্রাম্পের আমলে ইরানকে কোনোভাবেই পারমাণবিক অস্ত্র অর্জন করতে দেওয়া হবে না।
এদিকে এই খবরে প্রতিক্রিয়া জানিয়ে ইরানের তাসনিম নিউজ এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারে দেশটির এক জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তা বলেন, সম্ভাব্য মার্কিন ও ইসরায়েলি হামলার জবাবে ইরান ইতোমধ্যে একটি বিস্তারিত পাল্টা পরিকল্পনা প্রস্তুত করেছে।
তিনি দাবি করেন, ইরানের ওপর হামলা চালানো হলে দেশটি ইসরায়েল এবং এ অঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোসহ কৌশলগত বিভিন্ন স্থাপনায় পাল্টা হামলা চালাবে।
তথ্যসূত্র: আনাদোলু এজেন্সি