এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ৩ হাজার ১৪৯ টাকা ও সনাতন পদ্ধতির প্রতিভরি রুপার দাম ২ হাজার ৩৯১ টাকা।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১২৬ বার সমন্বয় করা হয়েছে সোনার দাম। যেখানে দাম ৬০ দফা বাড়ানো হয়েছে। কমানো হয়েছে ৬৬ দফা। ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার সোনার দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল। আর কমানো হয়েছিল ২৯ বার।প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতিভরি সোনার দাম ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।