তিনি বলেন, সেনাবাহিনীকে আধুনিক করে গড়ে তোলা এবং প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সক্ষমতা বাড়ানোর ক্ষেত্রে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া কাজ করেছেন।
তিনি আরও বলেন, সশস্ত্র বাহিনী দিবসে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছে এবং তার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। কারণ, তিনি বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন, যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করবে।
সকাল ১১টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালিটি শুরু হয়, বিজয় নগর হয়ে পল্টন মোড় দিয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে র্যালিটি শেষ হয়।