জানা নিউজ

আটকের পর দাদির মৃত্যুসংবাদ পেলেন অভিজিৎ

দিল্লি বিমানবন্দরে পুলিশের হেফাজতে থাকার সময় দাদির মৃত্যুর খবর পেলেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর শনিবার (১০ অক্টোবর) সকালে মহারাষ্ট্রে মারা যান তার দাদি।

এ ঘটনায় শোক জানিয়েছে তার পরিবার। একইসঙ্গে অভিজিৎকে আটকের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলেছেন তার বাবা।
ভারতীয় সংবাদমাধ্যমে এ খবর প্রকাশিত হয়।জন্তর মন্তরে আয়োজিত একটি বিক্ষোভে অংশ নিতে দিল্লিতে গিয়েছিলেন অভিজিৎ দীপকে।

সেখানে পৌঁছানোর পরই তাকে ও তার সহকর্মীদের আটক করে দিল্লি পুলিশ।এদিকে একই সময়ে মহারাষ্ট্রে তার পরিবারের সদস্যরা দাদিকে হারানোর শোকে ভেঙে পড়েন।

পুলিশের হেফাজতে থাকা অবস্থায়ই বাড়ি থেকে দাদির মৃত্যুর খবর জানতে পারেন তিনি। 

১০ অক্টোবর জন্তর মন্তরে সিজেপির বিক্ষোভের উদ্দেশ্য ছিল নির্বাচন কমিশনের কথিত অসদাচরণের প্রতিবাদ জানানো। এই কর্মসূচিতে অংশ নিতে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে তরুণেরা সেখানে জড়ো হচ্ছেন। বিক্ষোভের নেতৃত্ব দেওয়া অভিজিৎ ও তার সহযোগীদের দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর আটক করা হয়।

অভিজিৎ দীপকের আদি গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সান্তুক পিম্পরি। শনিবার সকালে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তার দাদি। গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।

চাকরির কারণে অভিজিতের বাবা পরিবার নিয়ে ছত্রপতি সম্ভাজিনগরে বসবাস করেন। তবে তার দাদি পৈতৃক গ্রামেই থাকতেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তার মৃত্যু হয়।