জানা নিউজ

আক্রমণাত্মক ব্যাটিংয়ে বাংলাদেশের ওপর চাপ বাড়াচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

বাংলাদেশের প্রথম ইনিংসের লিড পেরিয়ে গেছে আগেই। এবার আক্রমণাত্মক ব্যাটিংয়ে ব্যবধান আরও বাড়িয়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ।

 সিলেট টেস্টের চতুর্থ দিনে প্রথম সেশনেই ১২৮ রান তুলে নিয়েছে সফরকারীরা। ৩৪ ওভার শেষে ২ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২৮ রান।
লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের চেয়ে ৯৮ রানে এগিয়ে ক্যারিবিয়রা।দিনের শুরুতে ৭ রান নিয়ে ব্যাটিংয়ে নামে ওয়েস্ট ইন্ডিজ।

আগের দিন ৫ রানে অপরাজিত থাকা ব্রেন্ডন কিংয়ের সঙ্গে ক্রিজে ছিলেন জশুয়া সিলভা। শুরু থেকেই বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন দুই ব্যাটার।
প্রথম ঘণ্টায় কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান যোগ করেন তারা। ১৮ ওভারে দলীয় সংগ্রহ পৌঁছে যায় ৬৬ রানে।এরপর তাইজুল ইসলামের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সিলভা। তার ব্যাট থেকে আসে ৩৬ রান। তবে উইকেট হারিয়েও রানের গতি কমায়নি ওয়েস্ট ইন্ডিজ।

আক্রমণাত্মক ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন ব্রেন্ডন কিং। ৭৯ বলে ৬১ রান করে মেহেদী হাসান মিরাজের বলে স্লিপে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

কিংয়ের বিদায়ের পর ক্রিজে আসা হজও হাত খুলে খেলছেন। ৩২ বলে ২১ রান নিয়ে অপরাজিত আছেন তিনি। অন্য প্রান্তে নতুন ব্যাটারকে সঙ্গে নিয়ে রান বাড়ানোর চেষ্টা করছেন ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশের হয়ে তাইজুল ও মিরাজ নিয়েছেন একটি করে উইকেট।

এর আগে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের ৩৫৬ রানের জবাবে বাংলাদেশ ৩৮৬ রান করে। মূলত  তাওহীদ হৃদয়ের রেকর্ড গড়া অপরাজিত ২৪২ রানের ইনিংসে প্রথম ইনিংসে লিড নিয়েছিল বাংলাদেশ।