জানা নিউজ

আওয়ামী লীগের বিচার দাবিতে বাইক র‍্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি,

সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার, গণভোটের রায় বাস্তবায়ন, শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় কার্যকর, জুলাই গণহত্যার বিচার ত্বরান্বিত করা এবং গঙ্গা চুক্তিতে বাংলাদেশের ন্যায্য হিস্যা আদায়ের দাবি আদায়ের লক্ষ্যে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বাইক র‍্যালি করেছে জাতীয় নাগরিক পার্টি – এনসিপি, ঢাকা মহানগর উত্তর, অঙ্গ ও সহযোগী সংগঠন।
উক্ত র‍্যালিতে উপস্থিত ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এমপি, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব এবং জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল