দুবলার চরে রাশ উৎসবে পুণ্যার্থীর ছদ্মবেশে যাওয়া বিশ্বজিৎ রায় (২৫) নামে এক হরিণ শিকারিকে বনরক্ষীরা আটক করেছে। গত সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের আলোরকোলের কুতুবখালী বনাঞ্চল থেকে তাকে আটক করা হয়। ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ নাইলনের রশির তৈরি হরিণ শিকারের ফাঁদ উদ্ধার করা হয়েছে। আটক শিকারি খুলনার ডুমুরিয়া উপজেলার কুলাটি গ্রামের সুবাস রায়ের ছেলে। পূর্ব বর্ণ বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বর্ণ সংরক্ষক (এসিএফ) দীপন চন্দ্র দাস জানিয়েছেন, পুণ্যার্থীবেশে পাঁচ হরিণ শিকারি বনে প্রবেশ করে। তারা কুতুবখালীর গহিন বনে ফাঁদ পেতে হরিণ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় আলোরকোলের বনরক্ষীরা গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শিকারিরা ফাঁদ ফেলে পালানোর চেষ্টা করলে বিশ্বজিৎকে আটক করতে সক্ষম হন বনরক্ষীরা। পলাতক শিকারিরা হলেন জুথি মন্ডল, বিপ্লব মন্ডল, খুদিরাম মন্ডল ও প্রিতম গোলদার। এসিএফ জানান, আটক শিকারিকে জিজ্ঞাসাবাদ করা হলে তারা দুবলার চরে রাশ পূর্ণিমার পূজায় পুণ্যার্থী হিসেবে এসেছিলেন। আটক ও পলাতক শিকারিদের নামে বর্ণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।