জানা নিউজ

কর্ণফুলীতে মিলল পুলিশের চুরি যাওয়া পিকআপ, অধরা চোর

 নগরের হালিশহর থানার একটি টহল দলের চুরি যাওয়া পিকআপটি উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিন্নিরহাট এলাকা থেকে গাড়িটি উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির সহকারী পুলিশ কমিশনার (জনসংযোগ) আমিনুর রশিদ।

তিনি বাংলানিউজকে বলেন, সন্ধ্যায় গাড়িটি উদ্ধার করা হয়েছে।

ওসি জানিয়েছেন, চোরকে শনাক্ত করা হয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জানা যায়, বুধবার দুপুরে হালিশহর ছোটপুলের পুনাক ক্যান্টিনে টহল দলটি ঢুকেছিল খেতে। ১০ মিনিট পর বের হয়ে দেখল তাদের রেখে যাওয়া গাড়ি উধাও।

সিসি ক্যামেরার ফুটেজে দেখা গেছে, টহল দলের সদস্যরা ক্যান্টিনে প্রবেশের সঙ্গে সঙ্গে এক লোক নিজের কাছে থাকা চাবি দিয়ে দরজা খুলে গাড়িতে ওঠেন এবং চালিয়ে নিয়ে যান।