সরবরাহ ও আমদানিতে নীতি সহায়তা: দেশীয় কৃষি পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে নিয়মিত তদারকির পাশাপাশি আমদানিনির্ভর পণ্যের ক্ষেত্র সুবিধা বজায় রাখতে আমদানিকারকদের প্রয়োজনীয় নীতি সহায়তা দেওয়া হচ্ছে।
বণিক সমিতির সঙ্গে সচেতনতামূলক সভা: সিন্ডিকেট পরিহার ও প্রতিযোগিতামূলক বাজার নিশ্চিত করতে এমসিসিআই, এফবিসিসিআই, ডিসিসিআইসহ ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা ও সিলেটের স্থানীয় ব্রেড-অ্যাসোসিয়েশন ও অংশীজনদের নিয়ে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে।