জাতীয় স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় শুরু হতে যাওয়া এই হাইভোল্টেজ ম্যাচকে সামনে রেখে নিজেদের লক্ষ্যের কথা পরিষ্কার করেছেন বাংলাদেশ কোচ থমাস ডুলি।
ইউরোপ প্রবাসী চার-পাঁচজন নতুন ফুটবলার দলে ভেড়ায় পাকিস্তান বেশ শক্তিশালী হয়ে উঠেছে বলে স্বীকার করেছেন ডুলি।
তবে নিজেদের সামর্থ্যে পূর্ণ আস্থা রেখে তিনি বলেন, ‘পাকিস্তান টুর্নামেন্টের অন্যতম সেরা দল। ইউরোপে খেলা ফুটবলার থাকায় ওদের ফুটবল-জ্ঞানও বেশ ভালো।
সেমিফাইনালের আগে পাকিস্তান পাঁচ দিন বিশ্রাম পেলেও বাংলাদেশ পেয়েছে মাত্র দুই দিন।
সাদউদ্দিনকে না পাওয়াটা দলের জন্য বড় ধাক্কা। ডুলি জানান, আক্রমণ ও রক্ষণ দুই প্রান্তেই সাদ দুর্দান্ত ছিলেন, তাই তাকে অবশ্যই মিস করবে দল।
অন্যদিকে, চোট কাটিয়ে তপু বর্মণ অনুশীলনে ফিরলেও এখনই তাকে একাদশে ফেরানোর নিশ্চয়তা দেননি কোচ। তরুণ ডিফেন্ডার জিদানের সাম্প্রতিক পারফরম্যান্সে মুগ্ধ ডুলি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, নামের চেয়ে অনুশীলনের পারফরম্যান্সই তার কাছে মুখ্য।
আগের ম্যাচে চার গোল পাওয়ায় দলের আক্রমণভাগ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে আছেন বাংলাদেশ কোচ। প্রতিপক্ষের দীর্ঘদেহী ডিফেন্ডারদের বিপক্ষে বাংলাদেশের দ্রুতগতির ও টেকনিক্যাল ফরোয়ার্ডরা বাড়তি সুবিধা পাবেন বলে তার বিশ্বাস। পাশাপাশি গ্যালারি পূর্ণ করে শেষ মুহূর্ত পর্যন্ত দলকে সমর্থন দেওয়ার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।