নিজের মতো দেখতে কাউকে দিয়ে নয়, এবার নিজের চেহারা ও কণ্ঠস্বর ব্যবহার করেই তৈরি করা যাবে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ছবি ও ভিডিও। এজন্য নতুন ‘পারসোনাল অ্যাভাটার’ সুবিধা চালু করেছে গুগলের এআই অ্যাসিস্ট্যান্ট জেমিনি। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের চেহারা ও কণ্ঠস্বরের ডিজিটাল প্রতিরূপ তৈরি করতে পারবেন। পরে সেই অ্যাভাটার ব্যবহার করে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও বানানো যাবে। ফলে প্রতিবার ক্যামেরার সামনে দাঁড়িয়ে নতুন করে ভিডিও ধারণের প্রয়োজন হবে না।
নিজের চেহারা ও কণ্ঠস্বরের ডিজিটাল প্রতিরূপ তৈরির এই সুবিধা কনটেন্ট নির্মাণকে আরও সহজ করতে পারে। তবে অ্যাভাটার অন্যের সঙ্গে শেয়ার করার আগে কাকে এবং কত দিনের জন্য ব্যবহারের অনুমতি দেওয়া হচ্ছে, সে বিষয়ে সতর্ক থাকা জরুরি। কারণ নিজের চেহারা ও কণ্ঠস্বরের নিয়ন্ত্রণ নিজের হাতেই রাখা গুরুত্বপূর্ণ।