জানা নিউজ

রাজধানীতে নিষিদ্ধ সংগঠনের মিছিলের চেষ্টা, ককটেলসহ গ্রেপ্তার ১৫

রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ ছাড়া উত্তরা পূর্ব থানা এলাকায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স) মো. আকতার হোসেন এ তথ্য জানান।

ডিএমপি জানায়, রাজধানীর ডেমরা, তুরাগ, দারুস সালাম ও মিরপুর মডেল থানা এলাকায় মিছিল করার চেষ্টাকালে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ১৫ সদস্যকে ককটেলসহ গ্রেপ্তার করা হয়েছে।

অপর এক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. মিরাজ উদ্দিন মিয়া (৫০)।

পুলিশ জানায়, মিরাজ উদ্দিন মিয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তুরাগ থানা ৫৩ নম্বর ওয়ার্ডের সাবেক সভাপতি। তিনি উত্তরা পূর্ব থানার একটি মামলার এজাহারনামীয় আসামি বলে জানা গেছে।