জানা নিউজ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সালাম, সদস্য সচিব রবিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক ও তানভীর আহমেদ রবিনকে সদস্য সচিব করা হয়েছে।
রোববার (৮ নভেম্বর) বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল।
এ ছাড়া যুগ্ম আহ্বায়ক করা হয়েছে আ ন ম সাইফুল ইসলামকে।
পুনর্গঠিত কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন-
আহ্বায়ক: বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম
সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল
যুগ্ম আহ্বায়ক: আ ন ম সাইফুল ইসলাম
সদস্য সচিব: তানভীর আহমেদ রবিন