কুকি ও নাগা-দুই সম্প্রদায়ের মধ্যে নিজ নিজ জাতিগত আবাসভূমির অধিকার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে কুকি সম্প্রদায়ের কয়েকজন পুরুষের বিরুদ্ধে এক নাগা ব্যক্তিকে নির্যাতনের অভিযোগ ওঠার পর নতুন করে উত্তেজনা ছড়ায়। পরে মে মাসে নাগা সশস্ত্র গোষ্ঠীর হাতে তিন কুকি যাজক নিহত হওয়ার অভিযোগকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অপহরণ ও হত্যার ঘটনা ঘটে।
নতুন করে কুকি-নাগা সংঘাত মণিপুরের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। ২০২৩ সালের মে মাস থেকে রাজ্যটিতে কুকি ও প্রধানত হিন্দু মেইতেই সম্প্রদায়ের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত চলছে। অর্থনৈতিক সুবিধা ও সরকারি চাকরিতে সংরক্ষণের অধিকার নিয়ে শুরু হওয়া ওই সংঘাতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৬০ হাজারের বেশি মানুষ, যাদের অনেকেই এখনো অস্থায়ী আশ্রয়শিবিরে বসবাস করছেন।
তথ্যসূত্র: রয়টার্স।