ডিএমপির ট্রাফিক বিভাগের মিরপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবুল বাসার মোল্ল্যা বলেন, বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরের বিভিন্ন স্থানে শ্রমিকরা বিক্ষিপ্তভাবে সড়ক অবরোধ করেছেন। এতে বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বলেন, বিভিন্ন কারখানার শ্রমিকরা মিরপুর-১১ ও মিরপুর-১২ নম্বরে সড়ক অবরোধ করেছেন। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছি। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর পরিস্থিতি হয়নি।