পাসে ছাত্রীরা, জিপিএ-৫ এগিয়ে ছাত্ররা
এবছর পাশের হারের দিক থেকে ছাত্রীরা এগিয়ে থাকলেও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এগিয়ে ছাত্ররা। এ বছর মোট জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার ৮৪ জনের মধ্যে ছাত্রী ১৯ হাজার ৭২১ জন এবং ছাত্র ২০ হাজার ৩৬৩ জন।
মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৭ হাজার ৬৪৯ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ১৪৯ জন। ছাত্রদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ২ লাখ ৯০ হাজার ১৫৭ জন (পাসের হার ৪৭.৭৫ শতাংশ) এবং ছাত্রীদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৩ লাখ ৫৬ হাজার ৫২৮ জন (পাসের হার ৫৬.৩১ শতাংশ)।