বুধবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় রাজধানীর জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজা শেষে দলের জ্যেষ্ঠ নেতারা ও নেতাকর্মীরা সাবেক এই সংসদ সদস্যের প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে মরদেহ নেওয়া হয় নিজ এলাকা রাজধানীর শ্যামপুরের লাল মসজিদে। সেখানে বিকেল ৩টায় তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এরপর বিকেল ৪টা ৩০ মিনিটে জুরাইন কবরস্থানে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। তার মৃত্যুতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবসহ বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা শোক প্রকাশ করেন।
মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে তার মরদেহ শ্যামপুরের বাসায় নেওয়া হলে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে সেখানে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম, স্থানীয় সংসদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন।