জানা নিউজ

মিরপুরে মোটরসাইকেলে এসে গুলিবর্ষণ, চলছে ফুটেজ পর্যালোচনা

রাজধানীর মিরপুরের পল্লবী এভিনিউ-৫ এলাকায় মোটরসাইকেলে করে এসে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন রাতে বলেন, মিরপুর এভিনিউ-৫ এলাকায় দুটি মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে একজনকে খুঁজতে আসেন বলে জানা গেছে। পরে ওই মোটরসাইকেল থেকে গুলিবর্ষণ করা হয় বলে জানিয়েছেন এলাকাবাসী।

তবে কত রাউন্ড গুলি ছোড়া হয়েছে, তা ঘটনার সত্যতা যাচাই করে বিস্তারিত জানা যাবে।

তিনি বলেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে মোটরসাইকেলে আসা ব্যক্তিদের শনাক্ত এবং ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

 

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অন্যদিকে একটি সূত্র থেকে জানা গেছে, মিরপুরের পল্লবী এভিনিউ-৫ এলাকায় পরপর চারটি গুলি ছোড়ার ঘটনা ঘটে।