মঙ্গলবার লন্ডনে এনার্জি ইন্টেলিজেন্স ফোরামে হার্ডি বলেন, গত ৭ থেকে ১০ দিনে প্রতিদিন মধ্যপ্রাচ্য থেকে প্রায় ১ কোটি ২০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং ২০ লাখ ব্যারেল পরিশোধিত জ্বালানি বের হয়েছে।
তিনি বলেন, জাহাজে করে প্রতিদিন ১ কোটি থেকে ১ কোটি ৪০ লাখ ব্যারেল তেল মধ্যপ্রাচ্য থেকে বের হওয়ার ধারাবাহিকতা বজায় না থাকলে পশ্চিমা দেশগুলোর কম মজুতের কারণে শীত মৌসুমে জ্বালানি বাজার অস্থিতিশীল হয়ে পড়তে পারে।
এদিকে, ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, জোটের সর্বশেষ অবস্থান নির্ধারণে বুধবার স্থানীয় সময় সকাল ৮টায় ইউরোপীয় ইউনিয়নের তেল সমন্বয় গ্রুপ বৈঠকে বসবে।