জানা নিউজ

ক্যানসার জয় করে জাতীয় দলে ফিরলেন অজি ক্রিকেটার

দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে একের পর এক চোটের ধাক্কা লেগেছে অস্ট্রেলিয়ার ক্যাম্পে। টেস্ট সিরিজ শুরুর আগে জস ইংলিস ইনজুরিতে আক্রান্ত হলেন। তার পরিবর্তে দলে সংযুক্ত করা হলো নিক ম্যাডিনসন ও স্যাম হার্পারকে। দুজনের মধ্যে ম্যাডিনসনকে নিয়ে আলাদা করে আলোচনা হচ্ছে। ৩৪ বছর বয়সী এই ব্যাটার ক্যানসার যুদ্ধে জয় করে স্কোয়াডে ঢ়ুকেছেন। এক বছরের একটু বেশি সময় আগে টেস্টিকুলার ক্যানসারের কারণে চিকিৎসাধীন ছিলেন তিনি। ২০১৬ সালে তিনটি টেস্ট খেলেছিলেন ম্যাডিনসন। কিন্তু প্রায় এক দশক ধরে এই ফরম্যাটে তাকে দেখা যায়নি। গত বছর ক্যানসার ধরা পড়ার পর কেমোথেরাপি নেওয়ার পর থেকে কোনো প্রথম শ্রেণির ম্যাচ খেলেননি তিনি। গত মৌসুমে শেফিল্ড শিল্ড ক্রিকেটে না খেলেও বাঁহাতি ম্যাডিনসন চলতি মৌসুমে নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক হয়েছেন এবং গত সপ্তাহে ওয়ানডে কাপে একটি সেঞ্চুরিও করেন তিনি। প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, ‘জশ যখন সেরে উঠছেন, তখন স্যাম আমাদের উইকেটকিপিংয়ের দায়িত্ব সামলাবেন এবং নিক ব্যাটিং অর্ডারের সবদিকেই নমনীয়তা আনবেন।’