রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে (আসাদ গেট) সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চুরি যাওয়া চার্চের ঘন্টা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাতে জাকির হোসেন রোড এলাকা থেকে মুড়িয়ে ফেলে রাখা ৭০ কেজি ওজন পিতলের চার্চের ঘন্টা উদ্ধার করা হয়েছে।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম ঘটনা সত্যতা নিশ্চিত করেন। এছাড়া জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে বলেও জানান তিনি।উল্লেখ্য রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউয়ে বৃহস্পতিবার (১ অক্টোবর) সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চের ঘণ্টা চুরি হয়েছিলো।ঘটনার পর মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানিয়েছিলেন বুধবার মধ্যরাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত কোনো একসময় চুরি হয়েছে।
খবর পেয়ে থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়েছিলেন। পুলিশ তাৎক্ষণিক তদন্ত করে।ঘটনাস্থল থেকে সিআইডির ক্রাইমসিন ইউনিট আলামত সংগ্রহ করে।চার্চের সিসিটিভি ক্যামেরার ভিডিও পর্যালোচনা করে পুলিশ বলছে, রাত ১২টার পর থেকে সিসিটিভি ক্যামেরা বন্ধ দেখাচ্ছে। ‘পূর্বপরিকল্পিতভাবে’ ক্যামেরা বন্ধ করে চুরি করা হতে পারে।সেন্ট ক্রিস্টিনা চার্চের পাল পুরোহিত ফাদার কাজল পিউরিফিকেশন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৫টার দিকে গির্জায় যাওয়ার সময় তিনি চার্চের ছোট গেইট অর্ধেক খোলা আর তালা ভাঙা দেখতে পেয়েছেন। তিনি বলেন, ওপরে তাকিয়ে দেখি গির্জার দ্বিতীয় তলায় ঐতিহাসিক ঘণ্টাটি নেই। পরে আমাদের সিসিটিভি ভিডিওতে দেখা যায়, সেখানে রাত থেকে রেকর্ড বন্ধ ছিল।