জানা নিউজ

ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি নতুন রোগী ১৮৭২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময় এক হাজার ৮৭২ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে ১৯০ জন, চট্রগ্রাম বিভাগে ২৮৫ জন, ঢাকা বিভাগে সিটি করপোরেশনের বাইরে ৩৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৫৮ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, খুলনা বিভাগে ৩১৬ জন, ময়মনসিংহ বিভাগে ১০৫ জন, রাজশাহী বিভাগে ১৬২ জন, রংপুর বিভাগে ৬৭ জন ও সিলেট বিভাগে ছয়জন রয়েছেন।

চলতি বছরের ২২ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৬৫ হাজার ৪৯৯ জন।

চলতি বছরে এ যাবত মোট ৬০ হাজার ৫৬০ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।

বর্তমানে হাসপাতালে এক হাজার ৪৭৭ জন চিকিৎসাধীন।