জানা নিউজ

আবাসিক হোটেলে অভিযান, ১৮ নারী-পুরুষ আটক

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অসামাজিক কার্যকলাপের অভিযোগে দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় ছয়জন পুরুষ ও ১২ জন নারীকে আটক করা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে আটকদের বিচারিক আদালতে পাঠানো হয়েছে। তাদের বাড়ি জেলার বেগমগঞ্জ, সদর ও হাতিয়া উপজেলায়।

পুলিশ জানায়, চৌমুহনীর বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রম চলছে- গোপন সংবাদের ভিত্তিতে এমন তথ্য পেয়ে শুক্রবার রাত ও শনিবার সকালে জেলা গোয়েন্দা পুলিশের দুটি দল অভিযান চালায়। অভিযানকালে শুক্রবার রাতে চৌমুহনী পৌর এলাকার রিলাক্স আবাসিক হোটেল থেকে একজন পুরুষ ও পাঁচজন নারীকে আটক করা হয়।

এদিকে শনিবার সকালে চৌমুহনী বাজারের ডালিয়া সুপার মার্কেটে অবস্থিত রাজ আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কাজে জড়িত থাকায় পাঁচজন পুরুষ ও সাতজন নারীকে আটক করা হয়।