জানা নিউজ

দূরত্ব বজায় রেখে সন্তানের কনসার্ট দেখলেন কিম-কানিয়ে

শিকাগোর মর্যাদাপূর্ণ ‘দ্য ভিক থিয়েটার’-এ প্রথমবারের মতো একক কনসার্ট করে নতুন মাইলফলক স্পর্শ করলেন নর্থ ওয়েস্ট। বড় মেয়ের জীবনের এই বিশেষ দিনে গ্যালারিতে উপস্থিত থেকে সমর্থন জুগিয়েছেন বাবা-মা কিম কার্দাশিয়ান ও কানিয়ে ওয়েস্ট। মেয়ের বিশেষ মুহূর্তটি উদযাপন করতে নিজেদের দ্বিমত ভুলে দুজনই অনুষ্ঠানস্থলে হাজির হন। তবে সাবেক এই দম্পতি বজায় রেখেছিলেন দূরত্ব। থিয়েটারের একপাশে ছিলেন কানিয়ে, আর অন্যদিকে দেখা মেলে কিমের। বাবা কানিয়ে ওয়েস্টের পথ ধরে যে মিউজিক ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করতে যাচ্ছেন, তা এই কনসার্টেই স্পষ্ট করে দিয়েছেন নর্থ। মঞ্চে কানিয়ের এখনো মুক্তি না পাওয়া বিখ্যাত গান ‘কোল্ডেস্ট উইন্টার’-এর নিজস্ব সংস্করণ পরিবেশন করেন তিনি। নিয়ন নীল রঙের অতিরিক্ত লম্বা চুল, জোড়া ঝুঁটি আর মাথায় সাদা লেইসের বোনটে নর্থের এই জমকালো মঞ্চ পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।