জানা নিউজ

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, বললেন—সাক্ষাতের অপেক্ষায় আছি

বাংলাদেশ সরকারের বোয়িং উড়োজাহাজ কেনার সিদ্ধান্তের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জে. ট্রাম্প। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক চিঠিতে তিনি বলেন, বোয়িং বাংলাদেশকে হতাশ করবে না এবং এ সিদ্ধান্ত তিনি মনে রাখবেন।

সোমবার (৩১ আগস্ট) লেখা এক চিঠিতে প্রেসিডেন্ট ট্রাম্প লেখেন, ‌‘বোয়িং এয়ারক্রাফট ক্রয়ের বিষয়ে আপনার চিঠি পেয়েছি। আপনার এই সিদ্ধান্তের জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ।

বোয়িং আপনাকে হতাশ করবে না এবং আমিও এটি ভুলব না।’চিঠিতে ট্রাম্প আরও বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে অদূর ভবিষ্যতে সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন তিনি।

 

একইসঙ্গে বাংলাদেশের জনগণকে উষ্ণ শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ট্রাম্প বলেন, ‘বাংলাদেশের জনগণ অনেক কিছু পার করেছে, বিশ্বাস করি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এবং এর জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ হবে।’