২০২৫ সালের ডিসেম্বরে মেসির ভারত সফরের সময়ও দেখা গিয়েছিল কারিনার মেসিপ্রেমের বিশেষ মুহূর্ত। দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে মেসির সঙ্গে ছবি তুলেছিলেন অভিনেত্রী। সেদিন দুই সন্তানের পরনেও ছিল মেসির ১০ নম্বর লেখা আর্জেন্টিনার জার্সি।
মেসির বিদায়ের পর সেই মুহূর্তগুলোই এখন আরও বেশি আবেগের হয়ে উঠেছে কারিনা ও তার ভক্তদের কাছে। নীল-সাদা জার্সিতে মেসির দীর্ঘ পথচলার স্মৃতির সঙ্গে হয়তো এই ছবিগুলোও থেকে যাবে অমূল্য হয়ে।