নেপালের মধ্যাঞ্চলের পার্বত্য জেলা রাসুয়ায় বুধবার ভোরে আকস্মিক বন্যায় নদীতীরবর্তী জনপদগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বুধবার (২৬ আগস্ট) বিকেল পর্যন্ত জানা গেছে, বন্যায় অন্তত ৩১ মৃত্যু হয়েছে।
নিখোঁজ হয়েছেন অন্তত ৩৮৪ জন। এদের মধ্যে বিদেশি পর্যটক ২৯১ জন।
বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাসুয়া জেলার বিভিন্ন জনপদ।আকস্মিক বন্যার পানির স্রোতে একটি জলবিদ্যুৎ প্রকল্প ভেসে গেছে।এ ছাড়া চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পসহ আরও কয়েকটি প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বন্যায় ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। বন্যায় টিমুরে, স্যাব্রুবেশি এবং নদীর নিম্নাঞ্চলের অন্যান্য এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞের চিত্র পাওয়া গেছে।বন্যায় নদীর তীরবর্তী জনপদ ও অবকাঠামো ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে