শনিবার (১৫ আগস্ট) আয়োজিত এ অনুষ্ঠানে খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় তার ভূমিকা এবং দেশের রাজনীতিতে তার অবদানের বিভিন্ন দিক স্মরণ করা হয়।
দোয়া মাহফিলে রিহ্যাব পরিচালনা পর্ষদ (২০২৬-২০২৮)-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক, ভাইস প্রেসিডেন্ট-১ মোহাম্মদ আক্তার বিশ্বাস, ভাইস প্রেসিডেন্ট-২ আবু খালিদ মো. বরকতউল্লাহ, ভাইস প্রেসিডেন্ট-৩ এ এফ এম ওবায়দুল্লাহ, ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ এবং ভাইস প্রেসিডেন্ট (চট্টগ্রাম রিজিয়ন) মোহাম্মদ মোরশেদুল হাসান উপস্থিত ছিলেন।
এ ছাড়া রিহ্যাব পরিচালক ও স্ট্যান্ডিং কমিটি ফর প্রেস অ্যান্ড মিডিয়ার চেয়ারম্যান তাসনোভা মাহবুব সালামসহ পরিচালনা পর্ষদের অন্য সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করা হয়। একইসঙ্গে তার পরিবার, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণের জন্য বিশেষ মোনাজাত করা হয়। রিহ্যাবের ভাইস প্রেসিডেন্ট (ফিন্যান্স) ড. মো. হারুন অর রশিদ দোয়া পরিচালনা করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে কেক কেটে খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উদযাপন করেন রিহ্যাব নেতারা।