শুক্রবার (৭ আগস্ট) দুপুরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান এতথ্য জানান।
তিনি আরও জানান, আহতদের চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। তাদের বিনামূল্যে চিকিৎসা ও সরকারি ওষুধ সরবরাহ নিশ্চিত করা হবে।
আহতদের চিকিৎসায় রক্তের প্রয়োজন রয়েছে উল্লেখ করে জেলা প্রশাসক বলেন, যারা স্বেচ্ছায় রক্ত দিতে আগ্রহী, তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালটি বিভাগে যোগাযোগ করতে পারেন।
দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে তিনি বলেন, তদন্তের মাধ্যমে দায়ীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নেওয়া হবে।