সম্প্রতি পাবলিক পরীক্ষাসমূহ সংশোধন বিল সংসদে পাস হওয়ার পর ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী মোদি পরীক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার অঙ্গীকার করেন। একই সঙ্গে প্রশ্নপত্র ফাঁসচক্র বা ‘পেপার মাফিয়া’র বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন। মোদির ওই ভিডিওর প্রতিক্রিয়ায় অভিজিৎ দীপকে সামাজিক মাধ্যমে ব্যঙ্গাত্মক মন্তব্য করেন। তার দাবি, ভিডিওতে দেশের ভবিষ্যতের চেয়ে প্রধানমন্ত্রীর চেহারার উপস্থাপনাই বেশি গুরুত্ব পেয়েছে।