আগামী ৫ আগস্টকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে উদযাপনের কথা উল্লেখ করে তিনি বলেন, দিনটি সরকারের পক্ষ থেকে একটি সরকারি দিবস হিসেবে উদযাপিত হবে। এ উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহীদ পরিবারের সদস্য এবং আহতদের পরিবারের সদস্যদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার পুঞ্জীভূত ক্ষোভের যে বিস্ফোরণ ঘটেছিল, সেই আন্দোলনের দগদগে স্মৃতিগুলো সযত্নে সংরক্ষণে এখন সম্পূর্ণ প্রস্তুত এই আঙিনা।