জানা নিউজ

কানাডা সুপার সিক্সটি লিগে নাম লেখালেন মুস্তাফিজ

চলতি বছর মাঠে গড়াচ্ছে কানাডা সুপার সিক্সটি লিগের দ্বিতীয় আসর। টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে এবার মাঠ মাতাবেন টাইগার পেসার মুস্তাফিজুর রহমান। তাকে দলে ভিড়িয়েছে ভ্যানকুবার অ্যাংকরস। বিশ্বজুড়ে বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে খেলেছেন মুস্তাফিজুর রহমান। এবার টি-টেন ফরম্যাটের এই টুর্নামেন্টে প্রথমবারের মতো খেলবেন এই টাইগার পেসার। তাকে মার্কুই প্লেয়ার ক্যাটেগরিতে দলে ভিড়িয়েছ ভ্যানকুবার অ্যাংকরস। মুস্তাফিজ ছাড়াও এই দলে আছেন ইংলিশ তারকা মঈন আলি, ক্রিস জর্ডান, নেপালের দীপেন্দ্র সিং আইরের মতো ক্রিকেটাররা। দলটির প্রধান কোচের দায়িত্বে থাকবেন মিকি আর্থার। টুর্নামেন্টে আরো খেলবেন টম কারান, ইমাদ ওয়াসিম, কলিন মুনরো, আন্দ্রে রাসেল, নিকোলাস পুরান, ক্রিস লিন, সিকান্দার রাজারা। আগামী ২৯ সেপ্টেম্বর শুরু হবে এই টুর্নামেন্ট। যা চলবে ৪ অক্টোবর পর্যন্ত। এই টুর্নামেন্টের প্রথম আসরে খেলেছিলেন সাকিব আল হাসান।