কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে তিনি ইউনিয়নের কুমারীছড়া এলাকার নদীভাঙনে ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করে স্থানীয়দের সঙ্গে কথা বলেন এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে খোঁজখবর নেন। শুক্রবার (১৭ জুলাই) অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্বরাষ্ট্রমন্ত্রী বন্যাদুর্গত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন। পরে তিনি কুমারীছড়া ভাঙন এলাকা ঘুরে দেখে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।