প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ শুরু হওয়ার পর থেকেই প্রধানমন্ত্রী সার্বক্ষণিক চট্টগ্রামের পরিস্থিতির খোঁজখবর রাখছেন। কোথায় কী প্রয়োজন, কোন এলাকায় কী ধরনের সহায়তা লাগবে-সব বিষয়ে তিনি অবগত রয়েছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তাকে সরেজমিনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি ফটিকছড়িতে এসে বন্যাদুর্গত মানুষের খোঁজখবর নিচ্ছেন এবং ত্রাণ সহায়তা পৌঁছে দিচ্ছেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্তদের দুর্ভোগ নিরসনে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস পুনর্ব্যক্ত করেন।