মেসির জন্মদিনে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন এএফএ-এর সভাপতি ক্লাদিও ‘চিকি’ তাপিয়া। তিনি লিখেছেন, ‘প্রতিটি অশ্রুবিন্দু, প্রতিটি আলিঙ্গন এবং প্রতিটি চিরন্তন মুহূর্তের জন্য তোমাকে ধন্যবাদ। কেবল পৃথিবীতে টিকে থাকার জন্যই তোমাকে ধন্যবাদ, ১০ নম্বর। শুভ জন্মদিন! তোমার জীবনের সবচাইতে সুন্দর সময় কামনা করি।’
জাতীয় দলে মেসির দীর্ঘদিনের সতীর্থ এবং তার ঘনিষ্ঠ বন্ধু সের্হিও আগুয়েরো সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘শুভ জন্মদিন বন্ধু। তোমাকে অনেক ভালোবাসি।’
আন্তর্জাতিক ফুটবল সংস্থাগুলোর পাশাপাশি মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করে লিখেছে, ‘ফুটবলের ইতিহাস। শুভ জন্মদিন, লিও।’ অন্যদিকে কনমেবল আলবিসেলেস্তে অধিনায়কের ট্রফি জড়ানো একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছে, ‘কোটি কোটি মানুষকে আনন্দে ভাসানো এই কিংবদন্তিকে শুভ জন্মদিন।’
এর আগে, গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার মুখোমুখি হওয়ার ঠিক আগের দিন সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির কাছে জানতে চাওয়া হয়েছিল, জন্মদিনে মেসিকে তিনি কী বার্তা দিতে চান। জবাবে স্কালোনি খুব সহজ ও সুন্দরভাবে বলেছিলেন, ‘ও যেন সুখে থাকে, আনন্দে থাকে। আমার মনে হয় আমরা সবাই মনেপ্রাণে ওর জন্য এটাই চাই, তাই না? বিশ্বাস করুন, এটাই আমার চাওয়া।’