২০১৪ সালে প্রথমবার নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিয়েই দুটি জয় পেয়েছিল বাংলাদেশ।
১২ দলের এই বিশ্বকাপে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলাদেশ রয়েছে গ্রুপ-১ এ। এই গ্রুপের অন্য দলগুলো অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান ও নেদারল্যান্ডস। গ্রুপ-২ এ রয়েছে স্বাগতিক ইংল্যান্ড, নিউজিল্যান্ড, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ।
কঠিন গ্রুপে পড়লেও আত্মবিশ্বাসী বাংলাদেশ অধিনায়ক। তার ভাষায়, “আমরা বিশ্বাস করি যেকোনো ম্যাচই জেতা সম্ভব এবং এবার আমরা আমাদের সর্বকালের সেরা টুর্নামেন্ট খেলতে চাই।’
নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের পর ১৭ জুন হেডিংলিতে অস্ট্রেলিয়া, ২০ জুন সাউদাম্পটনে পাকিস্তান, ২৫ জুন ওল্ড ট্র্যাফোর্ডে ভারত এবং ২৮ জুন লর্ডসে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ।
প্রস্তুতি পর্ব প্রত্যাশিত না হলেও নতুন স্বপ্ন আর আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ম্যাচেই জয় দিয়ে অভিযান শুরু করার লক্ষ্য জ্যোতিদের।