জানা নিউজ

শাকিবকে নিয়ে মানুষের ভুল ধারণা! জ্যোতির্ময়ী যা বললেন

‘প্রিন্স’ সিনেমার মাধ্যমে মেগাস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে ঢালিউডে পা রেখেছেন টালিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। সম্প্রতি এক বিশেষ সাক্ষাৎকারে সহঅভিনেতা শাকিব প্রসঙ্গে একাধিক প্রশ্নের জবাব দেন অভিনেত্রী। এসকে ফিল্মসের ইউটিউব চ্যানেলে প্রকাশিত এক বিশেষ সাক্ষাৎকারে দেখা যায় জ্যোতির্ময়ীকে। ঢালিউডে প্রথম সিনেমা করার অভিজ্ঞতা জানিয়ে এ অভিনেত্রী বলেন, ‘প্রিন্স’ বাংলাদেশে প্রথম সিনেমা আমার। তাই অনেক বেশি মানসিক প্রেশার ছিলাম। তবে শুরুতেই দেশের মেগাস্টার শাকিব খানের সাথে অভিনয় করতে পেরেছি। খুবই ভালো লাগছে। শাকিব খানের সঙ্গে দেখা হওয়ার আগে আমি অনেকের কাছ থেকে অনেক কথা শুনেছি। যেমন তিনি খুব রাগী, খুব কম কথা বলে। তার সাথে কথা বলার সময় সাবধানে কথা বলতে হবে, এমন অনেক পরামর্শই অনেকে দিয়েছেন। কিন্তু আমি যখন সিনেমার শুটিংয়ে তাকে প্রথম দেখি, তখন আমার মনে হয়েছে, তার সম্পর্কে কেন মানুষ ভুল কথা বলে!

শাকিবের প্রশংসায় পঞ্চমুখ অভিনেত্রী বলেন,

শাকিব যথেষ্ট শান্ত স্বভাবের, অনেক বিনয়ী ও খুব ভালো মানুষ। তার কাছ থেকে পাওয়া সেরা পরামর্শ হলো কে কী বলছে ওসব পাত্তা দিও না। যে যা বলছে বলুক, যে যা করছে করুক, সব কথার সব সময় উত্তর দিতে হয় না। বলিউডের চিত্রগ্রাহক অমিত রায়ের ক্যামেরায় পরিচালক আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স’। এ সিনেমায় আবারও গ্যাংস্টার চরিত্রে হাজির হয়েছেন শাকিব খান। তার বিপরীতে অভিনয় করেছেন কলকাতার জ্যোতির্ময়ী কুণ্ডু। সিনেমায় আরও দুই নায়িকা হয়ে ধরা দিয়েছেন বাংলাদেশের ছোট পর্দার দুই জনপ্রিয় মুখ তাসনিয়া ফারিণ ও সাবিলা নূর।