ইতোমধ্যে সচিবালয়ের ১ নম্বর বিল্ডিংয়ের প্রধানমন্ত্রীর ২০১ নম্বর রুমসহ তার কার্যালয়ের সবগুলো কক্ষে এই নির্দেশনা বাস্তবায়ন করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, প্রধানমন্ত্রীর নির্দেশে এখন থেকে তার দপ্তরে ৫০ শতাংশ লাইট ও এসি বন্ধ থাকবে। এর পরিবর্তে দিনের বেলা রুমের জানালার পর্দা খোলা রাখা হবে, যাতে বাইরে থেকে আসা সূর্যের আলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা যায়।