জানা নিউজ

সেগুন বাগিচায় বহুতল ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর সেগুন বাগিচায় একটি বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টা ১২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শনিবার (২২ নভেম্বর) বিকেল ৩টা ৪ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা এ তথ্য জানান। তিনি জানান, বিকেল ৩টা ৪ মিনিটের দিকে সেগুনবাগিচায় একটি বহুতল ভবনে আগুন লাগার খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। পরে বিকেল সাড়ে ৪টা ১২ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১০ তলা ভবনের নয় তলায় আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।