জানা নিউজ

 রাশিফল ,শনিবার ৩০ আগস্ট, ২০২৫

মেষ (২১ মার্চ-২০ এপ্রিল) : পেশাজীবীদের কারও কারও মক্কেলের সংখ্যা বৃদ্ধি পেতে পারে। আজ আপনার অর্থভাগ্য বিশেষ শুভ। পাওনা আদায় হবে। ছাত্রছাত্রীদের কারও কারও বিদেশে অধ্যয়নের প্রক্রিয়া চূড়ান্ত হতে পারে। দূরের যাত্রা শুভ।

বৃষ (২১ এপ্রিল-২১ মে) : শিল্পকলা কিংবা সাহিত্যকর্মের জন্য সম্মাননা পেতে পারেন। দূরের যাত্রায় বিশ্বস্ত কাউকে সঙ্গে নিন। প্রেমের ব্যাপারে অন্যের দেওয়া তথ্য যাচাই করে নিন। কোনো আইনি সমস্যার সমাধান হতে পারে।

মিথুন (২২ মে-২১ জুন) : সৃজনশীল কাজের জন্য বিদেশি প্রতিষ্ঠান থেকে সম্মাননা পেতে পারেন। বৈদেশিক যোগাযোগ শুভ। বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সহায়তা পেতে পারেন। রাজনীতি থেকে দূরে থাকুন।

কর্কট (২২ জুন-২২ জুলাই) : ব্যবসায়িক ভ্রমণ ফলপ্রসূ হতে পারে। পারিবারিক সমস্যার সমাধানে কোনো মুরব্বির পরামর্শ নিতে পারেন। পাওনা আদায়ে আংশিক সাফল্যের সম্ভাবনা আছে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ।

সিংহ (২৩ জুলাই-২৩ আগস্ট) : বেকারদের কারও কারও বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। পারিবারিক দ্বন্দ্বের অবসান হবে। জমিজমাসংক্রান্ত বিরোধের নিত্তি হতে পারে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে।

কন্যা (২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর) : ব্যবসায়িক কর্মকাণ্ডের সুবাদে বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে। শিক্ষাক্ষেত্রে কারও কারও বৃত্তি পাওয়ার সম্ভাবনা আছে। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। ধর্মীয় কর্মকাণ্ডে আগ্রহ বৃদ্ধি পেতে পারে।

তুলা (২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর) : বিদেশ যাত্রার ক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে। জমিজমা নিয়ে বিরোধের নিত্তি হতে পারে। ব্যবসায়ে ঝুঁকি গ্রহণ করে লাভবান হতে পারেন। বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। যাবতীয় কেনাকাটা শুভ।

বৃশ্চিক (২৪ অক্টোবর-২২ নভেম্বর) : পারিবারিক সম্প্রীতি বজায় রাখার জন্য আপনাকেই উদ্যোগী হতে হবে। প্রিয়জনের কাছ থেকে উপহার পেতে পারেন। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমের ক্ষেত্রে ইতিবাচক সাড়া পাবেন।

ধনু (২৩ নভেম্বর-২১ ডিসেম্বর) : কর্মস্থলে পদস্থদের মন রক্ষা করে চলুন। নতুন ব্যবসায় হাত দেওয়ার জন্য দিনটি শুভ। বেকারদের কেউ কেউ আজ নতুন কাজের সন্ধান পেতে পারেন। প্রেমে সাফল্যের সম্ভাবনা আছে। আর্থিক লেনদেনে লাভবান হবেন।

মকর (২২ ডিসেম্বর-২০ জানুয়ারি) : শিক্ষা কিংবা গবেষণার জন্য সম্মাননা পেতে পারেন। বৈদেশিক বাণিজ্যে শুভ যোগাযোগ ঘটতে পারে। প্রেমিক-প্রেমিকার জন্য দিনটি বিশেষ শুভ। রাজনীতিতে আপনার গুরুত্ব বৃদ্ধি পেতে পারে।

কুম্ভ (২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি) : বিদেশ যাত্রায় প্রবাসী আত্মীয়ের সহায়তা পেতে পারেন। জমিজমাসংক্রান্ত বিরোধের নিস্পত্তি হতে। কৃষিজীবীদের জন্য দিনটি বিশেষ শুভ। বিয়ের আলোচনায় অগ্রগতি হতে পারে। রাজনৈতিক তৎপরতা শুভ।

মীন (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ) : ব্যবসায়িক প্রয়োজনে আজ দূরে কোথাও যেতে হতে পারে। নতুন কাজে হাত দেওয়ার জন্য দিনটি শুভ। পাওনা আদায় হবে। দূরের যাত্রা সাময়িকভাবে স্থগিত হতে পারে। প্রেমে সাফল্যের দেখা পাবেন।