জানা নিউজ

সংস্কার প্রয়োজন, নির্বাচনের সিদ্ধান্ত বাংলাদেশের: ইইউ রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন মাইকেল মিলার সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত ‘ডিক‍্যাব টকে’ যোগ দিয়ে বললেন,

“জাতীয় নির্বাচন কখন হবে সিদ্ধান্ত বাংলাদেশের। তবে সংস্কারগুলো সম্পন্ন করা প্রয়োজন। কারণ, টেকসই বাংলাদেশ নির্মাণে এগুলো গুরুত্বপূর্ণ।”

মাইকেল মিলার আরও যোগ করে বলেন,

“জুলাই-আগস্টে যে হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে; তাতে জড়িত প্রত্যেকের বিচার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তবে তা হতে হবে স্বচ্ছতার সাথে।”

ইউরোপীয় ইউনিয়নের হেড অব ডেলিগেশন বলেন,

“রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষিতে সংস্কারের বড় সুযোগ তৈরি হয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। আমাদের প্রত্যাশা অন্তর্বর্তী সরকার ও রাজনৈতিক দলগুলো সংস্কারে একসঙ্গে কাজ করবে।”

‘ইউরোপে পাচার হওয়া অর্থ যদি বাংলাদেশ সরকার ফেরত আনতে চায়; তবে এ নিয়ে রাষ্ট্রগুলোর সঙ্গে যথাযথ তথ্য-উপাত্ত নিয়ে যোগাযোগ করতে হবে’-যোগ করেন তিনি।

ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-ডিকাব এ অনুষ্ঠানের আয়োজন করে।