তার প্রথম সিনেমা তে বুঝিয়ে দিলেন তিঁনিই সত্যি মালতী।
আজ মেধাবী,রূপবতী,দারুণ ম্যানার জানা,ঠিক সময়ে সেটে আসা, ভীষন বিনয়ী,ভদ্র,একদম বেয়াদপ না, যাকে বলে পরিচালকের অভিনয়শিল্পী,যাকে নিয়ে কাজ করলে কোন টেনশন লাগেনা,পেইন মনে হয়না সেই, তুখোড় আলোকিত মানুষ।
Mehazabien Chowdhury Mehazabien Chowdhury এর জন্মদিন। শুভ জন্মদিন মেহজাবীন।
আগেও তাকে নিয়ে লিখেছি,বিভিন্ন ইন্টারভিউতে বলেছি।তাই নতুন আর কিছু বলার নেই। তিনি আজ নিজ দক্ষতায় প্রতিষ্ঠিত।
আমার তাকে নিয়ে কাজ করা হয়েছে মাত্র আড়াইবছর।
২০১৬ সালে জুলাই মাসে ৩০ তারিখ প্রথম কাজ ছিল আমার গল্পে Shafiqur Rahman Shantanu চমৎকার লেখা
#আরশী।
তারপর তার সাথে শেষ কাজ ছিল Faria Hossain এর লেখা #তোমারিপ্রেমেপ্রতিদিন ২০১৮ সালে যা ২০১৯ সালে ঈদে প্রচারিত হয়েছিল।
মেহজাবীন অনেক অনেক শুভ কামনা তোমার জন্যে।অনেক বড় হও,সারা দুনিয়ার বাংলা ভাষাভাষীরা তোমাকে এক নামে চিনুক তোমার অভিনয় দক্ষতার জন্যে,এই প্রার্থনা তোমার জন্যে।অপেক্ষায় আছি তোমার সিনেমা দেখার জন্যে।
উল্লেখ্য যে,আমার অন্যান্য কাজগুলো হচ্ছে,আমার লেখা #নতুনভোরেদেখা (২০১৬) Masum Shahriar এর #আগমনীগান
Iffat Arefin Mahmood এর লেখা #নীলাভবিস্মরণ, #দ্বিতীয়যাত্রা
সবাই ভালো থাকবেন।
সবার জন্যে প্রার্থনা।
লিখেছেন গুণী নির্মাতা চয়নিকা চৌধুরী