জানা নিউজ

কড়াইল বস্তিতে যৌথবাহিনীর অভিযান, আটক ৯

রাজধানীর কড়াইল বস্তি এলাকায় অভিযান চালিয়েছে যৌথবাহিনী। অভিযানে ৯ জন শীর্ষ ও মামলাভুক্ত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

 

আইএসপিআর জানায়, সোমবার  বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের নেতৃত্বে সুনির্দিষ্ট তথ্যর ভিত্তিতে কড়াইল বস্তি এলাকায় যৌথবাহিনীর অভিযান পরিচলনা করে ৯ জন শীর্ষ ও মামলাভুক্ত মাদক কারবারিকে আটক করা হয়। এ সময় তল্লাশি অভিযান পরিচালনার মাধ্যমে বেশ কিছু পরিমাণ হেরোইন ও মাদক কারবারিদের অবৈধ অর্থ উদ্ধার করা হয়। অভিযানের পর উদ্ধার হওয়া মাদকদ্রব্য ও অবৈধ অর্থসহ আটকদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে