দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদক-২০২৬ বিজয়ীদের নাম ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকার।
কিংবদন্তি ব্যান্ড সংগীত শিল্পী আইয়ুব বাচ্চু এবং রূপালি পর্দার প্রখ্যাত অভিনেত্রী ও প্রযোজক ববিতাসহ মোট দশজন গুণী ব্যক্তিত্ব এ বছর একুশে পদক পাচ্ছেন।বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আইয়ুব বাচ্চু ও ববিতা ছাড়াও অন্যান্য যারা পদক পাচ্ছেন, তারা হলেন- চারুকলায় ডক্টর মোহাম্মদ আব্দুস সাত্তার, স্থাপত্য মেরিনা তাবাসসুম, ব্যান্ড মিউজিকে ওয়েরফেইজ, নাট্যকলায় পালাকার ইসলাম উদ্দিন, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার ও নৃত্যকলায় অথৈ আহমেদ।